ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

টেস্টেও শীর্ষে উঠার সুযোগ আছে বাবরের

  • আপডেট সময় : ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্ট ক্রিকেটের র‌্যাঙ্কিংয়েও শীর্ষে উঠার ভালো সুযোগ রয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দেয়া এক সাক্ষাৎকারে জয়াবর্ধনে জানান বাবর প্রতিভাবান ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেরও শীর্ষে উঠার ভালো সুযোগ থাকছে বাবরের।

বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে আছেন বাবর। আর টেস্টের তৃতীয়স্থানে আছেন তিনি। তাই একসাথে তিন ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার দারুণ সুযোগ আছে বাবরের।

তিন ফরম্যাটেই দারুন ছন্দে রয়েছেন বাবর। এ বছর টেস্টে ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরিতে ৬৬১ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৭৩। ঘরের মাঠে করাচি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের ইনিংস খেলেন তিনি। তার ঐ ইনিংসে অসিদের কাছে নিশ্চিত হার থেকে রক্ষা পায় পাকিস্তান। এরপর গলে শ্রীলঙ্কা বিপক্ষে ১১৯ রানের নান্দনিক ইনিংস খেলেন। প্রথম ইনিংসে বাবরের এই লড়াকু সেঞ্চুরিতেই ৪ উইকেটে ম্যাচ জিতে পাকিস্তান।

বাবরের সাফল্যের কারণ হিসেবে জয়াবর্ধনে জানান, টেকনিক্যালি ভালো হওয়াতে গত কয়েক বছর ধরে তিন ফরম্যাটেই সফল বাবর।
আইসিসির এক ভিডিও বার্তায় জয়াবর্ধনে বলেছেন, ‘আমি বলবো, বাবরের একটা সুযোগ আছে। সে তিন ফরম্যাটেই ধারাবাহিক এবং এটা তার র‌্যাঙ্কিংয়েই লক্ষ্য করা যায়। সে স্বাভাবিকভাবেই একজন প্রতিভাবান খেলোয়াড়। সে সব কন্ডিশনেই ভালো খেলে এবং নিজেকে মানিয়ে নিতে পারে।’

তিনি আরো বলেন, ‘টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট যেখানেই খেলুক না কেন, কোন সময়ই বিচলিত হন না বাবর। দুর্দান্তভাবে মানিয়ে নেন তিনি। টেস্ট ক্রিকেটে জো রুটও তাই। রুট জানে কি করতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে। বাবরেরও একই গুণ আছে।’

সাদা বলের দুই ফরম্যাটের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই শীর্ষে আছেন বাবর। এভাবে শীর্ষস্থান ধরে রাখা বেশ কঠিন বলে জানান জয়াবর্ধনে। তিনি বলেন, ‘এটা নির্ভর করে কে কতটা ক্রিকেট খেলছে । তাই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এটা ধরে রাখা কঠিন। কারণ অনেক ভালো খেলোয়াড় আছে যাদের ধারাবাহিক হতে হবে। এখানেই বাবর বাকিদের থেকে আলাদা। তবে তিনটি ফরম্যাটেই সে সেরা ক্রিকেটার হবে, এটা এখনই বলতে চাই না। কারণ এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা ওকে সরিয়ে দিতে পারে।’

জয়াবর্ধনে আরও বলেন, ‘নিজেকে আরো ভালো করার জন্য চাপ দিয়ে যাচ্ছেন বাবর। সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে দেখা গেছে এক নম্বর হওয়াই তার প্রধান লক্ষ্য।’
শুধুমাত্র ব্যাটার হিসেবে নয় অধিনায়ক বাবরেরও প্রশংসা করেছেন জয়াবর্ধনে। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবেও দারুণ দায়িত্ব পালন করছেন এবং পারফর্ম করেছেন, যা দেখতে দারুণ। এটি করা সহজ কাজ নয়।’

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেস্টেও শীর্ষে উঠার সুযোগ আছে বাবরের

আপডেট সময় : ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২