ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

টেস্টে একদিনেই ৬০০ রান করার হুঙ্কার ইংল্যান্ডের

  • আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

টেস্ট খেলা মানেই ক্রিজে টিকে থাকা, এই ধারণাকে আমূল বদলে দিয়েছে ইংল্যান্ড। লাল বলের এই ফরম্যাটকে ওয়ানডে, কখনও কখনও টি-টোয়েন্টিও বানিয়ে ফেলছে ইংলিশরা। কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে মারকুটে যে খেলাকে নাম দেওয়া হয়েছে ‘বাজবল’।

টেস্টে একদিনে খেলা হয় ৯০ ওভার। বল ৫৪০টি। সাধারণত একদিনে ৩০০-৩৫০ রানকে বেশ ভালো স্কোর হিসেবেই ধরা হয়। কিন্তু সেই ধারণাটা পাল্টে দিচ্ছে ইংল্যান্ড। একদিনে চারশোর্ধ্ব রান করার একটা প্রবণতা তৈরি করে ফেলেছে তারা।

তবে এখানেই থেমে থাকতে চায় না ইংলিশরা। এবার টেস্ট ক্রিকেটে একদিনে ৬০০ রানের গণ্ডি পার করার হুঙ্কার দিলেন ইংলিশ ব্যাটার ওলি পোপ।

টেস্টে একদিনে সর্বোচ্চ রান তোলার রেকর্ডটি ইংল্যান্ডেরই দখলে। ১৯৩৬ সালে ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ৬ উইকেটে ৫৮৮ রানের সংগ্রহ গড়েছিল ইংলিশরা।

বছর দুই আগেও একবার একদিনে পাঁচশোর্ধ্ব স্কোর গড়েছে ইংল্যান্ড। ২০২২ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ৫০৬ রান তুলেছিল তারা।

এবার ৬০০ রানের গণ্ডি পার করার হুঙ্কার দিয়ে পোপ বলেন, ‘অনেক সময় পরিস্থিতির কারণে আমরা একদিনে ২৮০ থেকে ৩০০ রান করতে পারি। তবে ভবিষ্যতে এমন দিনও আসতে পারে, যখন আমরা একদিনেই ৫০০ থেকে ৬০০ রান করব। এটা দারুণ ব্যাপার হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে তারা। তৃতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে শুক্রবার এজবাস্টনে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেস্টে একদিনেই ৬০০ রান করার হুঙ্কার ইংল্যান্ডের

আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪