ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

টেস্টে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিয়ে পেসাররা, সাকিবের অবনতি

  • আপডেট সময় : ১১:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অন্য ফরম্যাটগুলোতে পেসারদের নিয়ে আলোচনা করার সুযোগ থাকলেও টেস্টে তাদের নিয়ে বলার মতো তেমন কিছুই ছিল না। একাদশে পেসার যেন ছিল রাখার জন্যই রাখা! তবে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, পেসাররা এখন টেস্টেও দাপট দেখাচ্ছে। একসাথে তিন পেসারের ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে আসা সেই কথাই বলে।

কিছুদিন আগেও প্রতিপক্ষ দেশগুলো বাংলাদেশে আসতো স্পিন সামলানোর বিশেষ প্রস্তুতি নিয়ে, সেখানে এখন দিন বদলেছে; দেশের মাটিতেও পেসাররাই দাপট দেখাচ্ছে। যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তান সিরিজ। গতি আর সুইংয়ে আফগান ব্যাটিং লাইন আপ দুমড়ে-মুচড়ে দিয়েছেন পেসাররা। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও।

আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের সুবাদে ৩ ধাপ এগিয়ে এবাদত হোসেন উঠে এসেছেন ৬২ নম্বরে। টেস্টে এটিই তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং। আরেক পেসার শরিফুল ইসলাম ১২ ধাপ এগিয়ে ৭১ নম্বরে ও ৮২ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ।

এই পেসত্রয়ী সর্বশেষ আফগানদের বিপক্ষে টেস্টে দলের রেকর্ড জয়ে বড় অবদান রাখেন। ২০ উইকেটের ১৪টিই ছিল তাদের দখলে। পাঁচটি করে উইকেট নেন শরিফুল, এবাদত; চারটি তাসকিনের।

স্পিনাররা খুব ভালো না করলেও উন্নতি হয়েছে মিরাজের। ২ ধাপ এগিয়ে ২৫ নাম্বারে আছেন মেহেদী মিরাজ। তাইজুল ইসলাম ধরে রেখেছেন ২১তম অবস্থান। তবে অবনতি হয়েছে সাকিব আল হাসানের। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট না খেলায় ২ ধাপ পিছিয়ে ২৯ নাম্বারে তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেস্টে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিয়ে পেসাররা, সাকিবের অবনতি

আপডেট সময় : ১১:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩