ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টেস্ট সিরিজ শেষ শরিফুলের

  • আপডেট সময় : ১১:৫৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টেস্ট সিরিজ শেষ বাংলাদেশের শরিফুল ইসলামের। যদিও এই ম্যাচে সুযোগ পাননি একাদশে, তবে শেষ ম্যাচটা মিস করবেন চোটের কারণে। চট্টগ্রাম টেস্টের একাদশে না থাকলেও ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন শরিফুল। তাতেই ভারত সিরিজ শেষ বাঁহাতি এই পেসারের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে আগে বোলিংয়ে আসে বাংলাদেশ। তবে একাদশে সুযোগ মিলেনি শরিফুলের। দুই পেসার হিসেবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন খালেদ আহমেদ এবং এবাদত হোসেন। একাদশে না থাকলেও এইদিন বদলি হিসেবে ফিল্ডিং করতে দেখা যায় শরিফুলকে।

সকালের দিকে আউটফিল্ডে ফিল্ডিং করার সময় পায়ে চোট পেয়েছিলেন তিনি। সেই সময় ফিজিও বায়েজিদুল ইসলাম ও ট্রেনার নিক লির কাঁধে ভর করে মাঠ ছাড়তে হয় শরিফুলকে।

পরবর্তীতে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে শরিফুল ইসলামকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেস্ট সিরিজ শেষ শরিফুলের

আপডেট সময় : ১১:৫৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২