ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ট্রাম্পের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই : তৌহিদ

  • আপডেট সময় : ১০:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন আজ আস্থা প্রকাশ করেছেন যে, বর্তমান বাইডেনের সরকারের তুলনায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে উলে¬খযোগ্য পরিবর্তন হবে না।

তিনি আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “অনুমান করার দরকার নেই। আমরা অপেক্ষা করব এবং প্রয়োজন অনুযায়ী সম্পৃক্ত থাকব। “

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় লাভ এবং বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা এ মন্তব্য করেন।
তৌহিদ বলেন, বাংলাদেশ-মার্কিন সম্পর্ক শুধুমাত্র ওয়াশিংটনে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল দ্বারা নির্ধারিত হয় না।

তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাব্য স্থিতিশীলতার ইঙ্গিত দিয়ে বলেন, “আমরা বাইডেন প্রশাসনের সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি তা মূলত পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের ধারাবাহিকতা।”

তৌহিদ আরো বলেন, “তিনি (ট্রাম্প) বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক কোনো উলে¬খযোগ্য পরিবর্তনের কথা বলেননি। উপদেষ্টা প্রশ্ন রাখেন, তিনি (ট্রাম্প) কোন ইঙ্গিত দিয়েছেন কি যে, ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হবে?”

পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাস বিরোধী সম্মেলনে যোগ দিয়ে কুয়েত সিটি থেকে দেশে ফিরে আসার পরপরই এ মন্তব্য করেছেন।

সম্মেলনে তৌহিদ সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতির প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই : তৌহিদ

আপডেট সময় : ১০:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪