ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ডাবলিনে বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম ম্যাচ শুরু

  • আপডেট সময় : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ডাবলিনের ম্যালাহাইডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌঁনে চারটায়। এই সিরিজে অন্য দলটি হচ্ছে নিউজিল্যান্ড।

র‌্যাঙ্কিং ভাবনা মাথায় নিয়েই এই সিরিজ খেলতে নামছে টাইগাররা। কারণ, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে যারা সেরা সাতে থাকবে তারা ২০১৯ সালের বিশ্বকাপে সেরা সরাসরি খেলবে। আর স্বাগতিক হিসেবে ইংল্যান্ড এমনিতেই সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবে।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। এই সিরিজের মাধ্যমেই টাইগারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠার সুযোগ রয়েছে।

ত্রিদেশীয় সিরিজে টাইগাররা মোট চারটি ম্যাচ খেলবে। মাশরাফি বাহিনী আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে। এই চারটি ম্যাচেই যদি বাংলাদেশ জিততে পারে তাহলে টাইগারদের ছয় পয়েন্ট বাড়বে।

আর টাইগাররা যদি তিনটি ম্যাচে জিততে পারে তাহলে যোগ হবে তিন পয়েন্ট। আর এমনটি হলেই র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ অবস্থানে উঠে যাবে বাংলাদেশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আর ১১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

সহযোগী দেশগুলোর বিরুদ্ধে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ৭৩৭ রান। আর উইকেট শিকারের দিক থেকে সেরা মাশরাফি বিন মুর্তজা। ২৫টি ওয়ানডে ম্যাচ থেকে তিনি শিকার করেছেন ৪৩টি উইকেট।

টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার উপর এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে খেলতে পারবেন না। তাই আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। মাশরাফি বিন মুর্তজার জায়গায় বল করতে দেখা যাবে শফিউল ইসলামকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এখন পর্যন্ত সাতটি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ পাঁচটিতে জিতেছে ও দুইটিতে হেরেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাবলিনে বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম ম্যাচ শুরু

আপডেট সময় : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭