ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ড্রেসিংরুমে মেক্সিকোর পতাকায় লাথি মেরেছেন মেসি!

  • আপডেট সময় : ০৯:৩৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আচমকাই সেখানে বিতর্কের বাতাবরণ। মারাত্মক অভিযোগ ওঠল লিওনেল মেসির বিরুদ্ধে। মেক্সিকোর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠেছে আর্জেন্টিনার অধিনায়কের বিরুদ্ধে। দাবি, জয়ের পর সাজঘরে নাকি মেক্সিকোর পতাকায় লাথি মারেন মেসি।

আধুনিক ফুটবলের রাজপুত্রের ওপর এই অভিযোগ এনেছেন বক্সিং বিশ্বচ্যাম্পিয়ন সাউল কানেলো আলভারেজ। একইসাথে মেক্সিকোর জার্সির ওপর দাঁড়িয়ে থাকার অভিযোগও আনেন। ঘটনার সূত্রপাত নিকোলাস ওটামেন্ডির পোস্ট করা একটি ভিডিও থেকে। মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর সাজঘরের পরিবেশ লেন্সবন্দী করা হয়েছে সেই ভিডিওতে। স্প্যানিশ ভাষায় একটি গানের সাথে নাচ করতে দেখা যায় মেসি, ডি মারিয়াদের। সেখানেই মাটিতে পড়ে থাকা সবুজ রঙের কিছু একটা জিনিস পা দিয়ে সরিয়ে দেন মেসি।

এই ঘটনাই নিজের টুইটার হ্যান্ডেলে তুলে ধরেন কানেলো।‌ তুলোধনা করেন মেসির। লেখেন, ‘মেসি দেখছি আমাদের জাতীয় পতাকা এবং জার্সি দিয়ে ঘর পরিষ্কার করছেন।’

তার এই মন্তব্য কেউই মানতে পারেনি। মেসির পাশে দাঁড়ান সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো। উল্টা বক্সিং চ্যাম্পিয়নকে একহাত নেন মারাডোনার সাবেক জামাই। তিনি দাবি করেন, ম্যাচের পর ঘামে ভেজা জার্সি মাটিতেই ফেলা থাকে। মেসি বুট খোলার চেষ্টা করার সময় আচমকা জার্সি তার পায়ে লেগে গেছে। এই ঘটনায় এলএম টেনের পাশেই দাঁড়িয়েছে সমর্থকরা। সবার বিশ্বাস, বিপক্ষকে অসম্মান করার মতো মানুষ নন মেসি।
সূত্র : আজকাল

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড্রেসিংরুমে মেক্সিকোর পতাকায় লাথি মেরেছেন মেসি!

আপডেট সময় : ০৯:৩৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২