ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

ড. ইউনূসকে ডব্লিউটিও মহাপরিচালকের অভিনন্দন

  • আপডেট সময় : ১০:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওলা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েন। আজ ঢাকায় প্রাপ্ত এক অভিনন্দন বার্তায় তিনি ড. ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গতকাল ড. ইউনূসকে চিঠি দেন ডব্লিউটিও মহাপরিচালক।
এনগোজি ওকোনজো-আইওলা বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি এমন এক সময়ে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন যখন বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের জন্যও এটি একটি চ্যালেঞ্জের সময়। আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।’
চিঠিতে বলা হয়, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে, বাংলাদেশ বিশ্ব বাণিজ্যের সুফল ভোগ করেছে এবং সবসময় বিশ্ব বাণিজ্য সংস্থার দৃঢ় সমর্থক ছিল।
আইওলা বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য ইস্যু নিয়ে কাজ করছি। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সচল রাখা এবং আরও শক্তিশালী করতে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে ডব্লিউটিও মহাপরিচালক উল্লেখ করেন, মো. ইব্রাহিম ফাউন্ডেশনের বোর্ডে একসঙ্গে কাজ করার স্মৃতি তার সবসময় মনে থাকবে।
তিনি ইতিহাসের এই নতুন অধ্যায়ের সূচনায় বাংলাদেশের জন্য শুভ কামনা এবং প্রার্থনা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড. ইউনূসকে ডব্লিউটিও মহাপরিচালকের অভিনন্দন

আপডেট সময় : ১০:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪