ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ঢাকায় কুরুলুস উসমানের নায়ক

  • আপডেট সময় : ০৬:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

শুক্রবার (২৪ মে) ঢাকায় এসে পৌঁছেন জনপ্রিয় এ অভিনেতা। ঢাকায় পৌঁছার আগে বৃহস্পতিবার (২৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বুরাক জানান, তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে। এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা।

জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। আগামী ২৬ মে বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। এর আগে ১৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বুরাক নিজেই বলেন, ‘বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে আছি। আমার সব দর্শকদের বলছি, আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।’

এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট ১৬ মে। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।

১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট। অভিনেতা বুরাক অ্যাজিভিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে। বর্তমানে বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় কুরুলুস উসমানের নায়ক

আপডেট সময় : ০৬:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪