ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

ঢাকায় চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন ১ জুন, অংশ নিচ্ছে চীনের ১০০টি কোম্পানি

  • আপডেট সময় : ১১:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনা বিনিয়োগকারীদের নিয়ে আগামী ১ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে বাংলাদেশে আসছেন চীনের ১০০টি কোম্পানির প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী। তাঁরা বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা নেবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্মেলেনের উদ্বোধন করবেন। সেখানে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও উপস্থিত থাকবেন।

আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীন সরকারের পক্ষে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাস যৌথভাবে এ আয়োজন করছে।

আজাদ মজুমদার জানান, সম্মেলনে প্রায় ১০০টি চীনা প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেবেন। তাদের মধ্যে ফরচুন ৫০০-এর অন্তর্ভুক্ত ছয় থেকে সাতটি প্রতিষ্ঠানের র্শীর্ষ কর্মকর্তারাও থাকবেন। এ ছাড়া চীনের চারটি চেম্বার অব কমার্সের র্শীর্ষ প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন ১ জুন, অংশ নিচ্ছে চীনের ১০০টি কোম্পানি

আপডেট সময় : ১১:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫