ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ঢাকার পথে লাহোর ত্যাগ করেছেন শবনম

  • আপডেট সময় : ০৭:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
উপমহদেশের কিংবদন্তী অভিনেত্রী শবনম পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ পদক গ্রহণ শেষে ঢাকার পথে রওনা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাহোরের শবনমের অ্যাডমিন সাজি। তিনি বলেন, আজ দুপুরে শবনম জি লাহোর বিমানবন্দর ত্যাগ করেন। তিনি ঢাকার পথে ফিরতে দুবাই ট্রানজিট করবেন। সেখান থেকে ঢাকার পথে বিমানে উঠবেন। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকায় পৌঁছাবেন।

দেশবরেণ্য অভিনেত্রী শবনম। ছয় দশকের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন তার। বাংলাদেশের সিনেমায় অভিনয় করলেও দীর্ঘ সময় কাজ করেছেন পাকিস্তানের সিনেমায়। পাকিস্তানের সিনেমায় তার অবদানের জন্য সেখানে ‘মহানায়িকা’ বলা হয় এই অভিনেত্রীকে। সেই দেশের তিনবার জাতীয় ও সর্বোচ্চ ১৩ বার নিগার পুরস্কার জিতেছেন তিনি। তার কর্মের স্বীকৃতিস্বরূপ দেশটির সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক পদক সিতারা-ই-ইমতিয়াজে ভূষিত করে। যা গ্রহণে তিনি গত ২০ মার্চ ইসলামাবাদের পথে ঢাকা ত্যাগ করেন। তাকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়ার এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে আন্তরিক ধন্যবাদ জানান।

ঢাকায় এহতেশামের হাত ধরে অভিনয়ে হাতেখড়ি শবনমের। চান্দা, তালাশ, হারানো দিন, নাচের পুতুল সিনেমা দিয়ে অবিভক্ত পাকিস্তানে তুমুল দর্শকপ্রিয়তা পান। পরবর্তী সময়ে নিজেকে আরও মেলে ধরতে পাড়ি জমান তৎকালীন পশ্চিম পাকিস্তানে। সেখানে মাথা উঁচু করে নিজেকে মেলে ধরেন। পরবর্তী সময়ে জন্মভূমিতে ফিরে সর্বশেষ ‘আম্মাজান’ সিনেমা দিয়ে ক্যারিয়ারে ইতি টানেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকার পথে লাহোর ত্যাগ করেছেন শবনম

আপডেট সময় : ০৭:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪