ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ঢাকায় চীনের প্রতিরক্ষা মন্ত্রী

  • আপডেট সময় : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / 199
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষা মন্ত্রী উই ফেঙ্গই একদিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে তার এই সফর বলে ঢাকার কর্মকর্তারা বলছেন।

সফরকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমদের সাথে তার বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও চীনের মধ্যে কোভিড-১৯ মোকাবেলায় টিকা সহযোগিতা নিয়ে আলোচনার মধ্যে চীনের এ প্রভাবশালী নেতার ঢাকা সফর অনুষ্ঠিত হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এসব আলোচনায় টিকা নিয়ে সহযোগিতার বিষয়টি উঠে আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি তারা। বাংলাদেশ ও চীনের মধ্যে জোরালো সামরিক সহযোগিতা রয়েছে। ফলে আলোচনায় সামরিক সহযোগিতা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রী সফরকালে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন। শিখা অর্নিবাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি ভিয়েতনাম সফর শেষে ঢাকায় আসবেন। ঢাকা থেকে কলম্বো হয়ে বেইজিং যাবেন তিনি।

এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভার্চুয়াল আলোচনা করবেন। কোভিড মোকাবেলা এবং কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে এ বিষয়ে আলোচনা করবেন। এতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বাংলাদেশের পক্ষে যোগ দেবেন। এছাড়াও, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন।

চীনের এই উদ্যোগে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ‘ইমার্জেন্সি মেডিক্যাল সাপ্লাই ডিপো’ গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে। এর অধীনে টিকা, ক্যানুলা এবং আইসিইউ বেডসহ আরও কি কি সহযোগিতা দেবে চীন তা জানা যাবে।

এছাড়াও, বৈঠকে কোভিডপরবর্তী পুনরুদ্ধারে দারিদ্র্য বিমোচনে চীনের অভিজ্ঞতা বিনিময়, চায়না সাউথ এশিয়া সেন্টার গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ই-কমার্স চালুর বিষয়ে আলোচনা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় চীনের প্রতিরক্ষা মন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১