ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

ঢাবিতে গায়েবানা জানাজা, রাজু ভাস্কর্যের সামনে যেতে পুলিশের বাধা

  • আপডেট সময় : ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে কোটা সংস্কারের পক্ষে শিক্ষার্থীরা গায়েবানা জানাজা পড়েছেন। এরপর টিএসসির দিকে রাজু ভাস্কর্যের সামনে তারা যেতে চাইলে বাধা দেয় পুলিশ।

এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ।

টিএসসির পুরো এলাকায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

এ সময় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও আইন বিভাগের ছাত্র আখতারুজ্জামানকে আটক করেছে পুলিশ।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গতকাল আটক করা দুই শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন নিপীড়নবিরোধী শিক্ষকরা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাঈদের জানাজা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

বাড়ির পাশের জাফরপাড়া কামিল মাদরাসা মাঠে সকাল সোয়া ৯টায় প্রথম জানাজা হয়।

এরপর প্রায় সাড়ে ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের আরো কিছু শিক্ষক–শিক্ষার্থী এলে দ্বিতীয় জানাজা হয়। পরে সোয়া ১০টার দিকে সাঈদের লাশ দাফন করা হয়।

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববদ্যিালয়ে গায়েবানা জানাজা পড়ানো হয় দুপুরে।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবিতে গায়েবানা জানাজা, রাজু ভাস্কর্যের সামনে যেতে পুলিশের বাধা

আপডেট সময় : ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪