ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

তথ্য গোপন করে মুক্তি দেওয়া হলো ‘ফাতিমা’

  • আপডেট সময় : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুযায়ী, ঈদ ব্যতীত এক সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ না থাকলেও ধ্রুব হাসানের পরিচালনায় ‘ফাতিমা’ সিনেমাটি ২৪ মে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অপরদিকে এদিন দেশের প্রেক্ষাগৃহে পূর্ব নির্ধারিত সময়সূচিত অনুযায়ী মুক্তি পেয়েছে আরও দুটি সিনেমা। সফিকুল আলমের ‘সুস্বাগতম’ ও বাবু সিদ্দিকির ‘ময়নার শেষ কথা’।

ফাতিমা মুক্তির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বলেন, ‘২৪ মে মুক্তির জন্য সুস্বাগতম ও ময়নার শেষ কথা সিনেমা দুটি অনুমতি নিয়েছে। আর ফাতিমা মুক্তি পেয়েছে ১০ মে। আমাদের জানানো হয়েছে, তখন দুটি হলে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি।’

তবে কোথায় চালানো হয়েছে এর কোনো সদুত্তর সৌমেন রায় এই প্রতিবেদককে দিতে পারেন নি।

অথচ, ৫ মে সংবাদ সম্মেলন করে নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৪ মে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ফাতিমা। ২৪ তারিখ সিনেমাটি মুক্তি পাচ্ছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়েছেন সিনেমার কলাকুশলীরাও।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় সিনেমার নির্মাতা ধ্রুব হাসান এক গণমাধ্যমের কাছে পাল্টা দাবি করে বলেন, নিয়ম মেনেই সিনেমা মুক্তি দিয়েছেন তারা। ১০ মে ফাতিমার প্রদর্শনী করার পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে কোথায় এই প্রদর্শনী হয়েছে, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এই নির্মাতা। ধ্রুব হাসান বলেন, ‘অনুমতি নিয়েই আমরা সিনেমা মুক্তি দিচ্ছি। এই মাসের ১০ তারিখে মুক্তির ডেট নেওয়া হয়েছে। সে সময় প্রাইভেট স্ক্রিনিং করেছি, তাই পাবলিকলি জানানো হয়নি। আইনগতভাবে আমরা কোনো অন্যায় করিনি। স্ক্রিনিং করাটাই মূল কথা।’

কোথায় স্ক্রিনিং হয়েছে জানতে চাইলে ধ্রুব হাসান বলেন, ‘যারা রিলিজ করছে তাদের কাছে খবর নিতে পারেন। আমি তো রিলিজের দায়িত্বে নাই। যে সময় আমরা হলের বুকিং পেয়েছি, তখন মুক্তির তারিখ ঘোষণা করেছি। ১০ তারিখেই মুক্তি দিতে চেয়েছিলাম। হল না পাওয়ায় আমরা পিছিয়ে দিয়েছি। একটি হল পেয়েছিলাম, সেখানে প্রাইভেট স্ক্রিনিং করা হয়েছে। আর জাজ আরেকটি জায়গায় স্ক্রিনিং করেছে।’

পরে তিনি বলেন, ফাতিমা মুক্তি বিষয় জানতে বঙ্গর কাছে ফোন করতে বলেন।

ফাতিমা পরিবেশনার দায়িত্বে আছে বঙ্গ। এ বিষয় তাদের কাছ থেকেও ওই গণমাধ্যমটি ফলপ্রসূ কোনো উত্তর পায়নি। এ নিয়ে পরে কথা হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে। তিনি বলেন একটি প্রদর্শনী হয়েছিল, তবে কোথায় হয়েছিল সেটা মাস্টার (ম্যানেজার) বলতে পারবেন। তিনি জানাচ্ছেন বলে আর ফোন ব্যাক করেননি।

ফাতিমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ধ্রুব হাসান ও আদনান হাবিব। ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এ সিনেমা দিয়েই ঢালিউডে অভিষেক হয়েছে ফারিণের। আরও আছেন তারিক আনাম খান, ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত প্রমুখ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তথ্য গোপন করে মুক্তি দেওয়া হলো ‘ফাতিমা’

আপডেট সময় : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪