ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

তরুণদের সুযোগ দিতে টেস্ট থেকে রুবেলের অবসর

  • আপডেট সময় : ১২:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাদা পোশাকে আর দেখা যাবে না বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার রুবেল হোসেনকে। শুধু তাই নয়, লাল বলের সব ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিলেন ৩২ বছর বয়সী এ পেসার। অর্থাৎ প্রথম শ্রেণির ক্রিকেটে আর দেখা যাবে না তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

সোমবার সকালে রুবেল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে বলেন, লাল বলে তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত তার। তবে টি-টোয়েন্টি আর ওয়ানডে চালিয়ে যেতে চান রুবেল।

রুবেলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম….’

‘বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি ‘

‘বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো কিছু দেয়ার মত সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন রুবেল। সবমিলিয়ে ২৭ টেস্টের ক্যারিয়ারে ৩৬ উইকেট শিকার করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিং ১৬৬ রানে ৫ উইকেট, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচের ১০০ ইনিংসে বোলিং করে ৯৭ উইকেট শিকার করেছেন তিনি। যেখানে তার সেরা বোলিং ফিগার ৫১ রানে ৭ উইকেট। সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে চারবার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন রুবেল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তরুণদের সুযোগ দিতে টেস্ট থেকে রুবেলের অবসর

আপডেট সময় : ১২:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২