ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

৮০ বছরের প্রতীক্ষার অবসান: ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু

  • আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৮০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরাসরি রেলপথে ঢাকার সঙ্গে যুক্ত হলো পাবনা। বৃহস্পতিবার উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করেছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। বিকেলে পাবনা রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ট্রেনটির শুভসূচনা করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। উদ্বোধনী যাত্রায় সহস্রাধিক যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে দুই স্টেশনেই ভিড় করেন হাজারো মানুষ। উদ্বোধনী যাত্রার যাত্রী রাজিব হোসেন বলেন, টিকিট বিক্রি শুরুর দিনই পাঁচটি টিকিট কেটেছেন।

বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা স্টেশন ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৬টায় ঈশ্বরদী রেলওয়ে জংশনে পৌঁছায়। সেখানে মন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল বক্তব্য দেন। অনুষ্ঠানস্থলে বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর বিরতিহীনভাবে মাত্র তিন ঘণ্টায় ট্রেনটি ঢাকা স্টেশনে পৌঁছায়। উদ্বোধনী এই যাত্রায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল বক্তব্য দেন। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে বিরতীহীনভাবে মাত্র ৩ ঘন্টায় ঢাকা স্টেশনে পৌঁছায়। উদ্বোধনী যাত্রায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসল।

স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, উদ্বোধনী দিনে ট্রেনটিতে মোট ৬২৪ জন টিকিটধারী যাত্রী ছিলেন, যার মধ্যে পাবনা থেকে ৫৩২ জন ও ঈশ্বরদী থেকে ৯২ জন অংশ নেন। এছাড়া আরও পাঁচ শতাধিক যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করেছেন। নতুন এই ট্রেন সার্ভিস চালুর খবরে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। অনেক যাত্রীই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনিকা ইয়াসমিন জানান, নতুন ট্রেনের জন্য তিনি ঢাকায় যাওয়ার পরিকল্পনা একদিন পিছিয়েছিলেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় পাবনা ও ঈশ্বরদীর মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ। বর্ণিল সাজে সাজানো হয় ট্রেন ও স্টেশন এলাকা।

প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশব্যাপী রেল নেটওয়ার্কের উন্নয়ন ও সেবার মান বাড়াতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। পর্যায়ক্রমে দেশের আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) থেকে এই রুটে নিয়মিত বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ফিরতি পথে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশ্যে যাত্রা করবে।

নিউজটি শেয়ার করুন

৮০ বছরের প্রতীক্ষার অবসান: ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু

আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬