ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেলেন স্মিথ

  • আপডেট সময় : ১০:২৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮
  • / 425
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক: দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

দীর্ঘ তিন বছর পর আবারো জাতীয় দলে ফিরলেন বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভন স্মিথ। নতুন মুখ হিসেবে ডাক পেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জামার হ্যামিল্টন। গম ডিসেম্বরে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন চার খেলোয়াড়।

২০০৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে স্মিথের। ৩৮টি টেস্ট খেলা স্মিথ বেশ কিছু দিন দলের বাইরে ছিলেন। ২০১৫ সালের এপ্রিলে গ্রেনাডায় ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন স্মিথ। ঐ টেস্টের পর থেকে দলে সুযোগ হয়নি ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়।

চারদিনের আঞ্চলিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলে সুযোগ পেলেন স্মিথ। দশ ম্যাচে ছয় শতকে ৮৪ দশমিক ২৩ গড়ে ১০৯৫ রান করেছেন তিনি। দেশের হয়ে ৩৮ ম্যাচে ১টি সেঞ্চুরিতে ১৫৯৩ রান রয়েছে স্মিথের। এছাড়া ৪৭টি ওয়ানডে ও ৬টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

স্মিথের ফেরার এই সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন হ্যামিল্টন। গেল ফেব্রুয়ারি-মার্চে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। দু’টি প্রথম শ্রেনির ম্যাচে ১০০, ২৯ ও ৭৯ রান করেন হ্যামিল্টন। শেন ডওরিচের সাথে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দলে দ্বিতীয় উইকেটরক্ষক হ্যামিল্টন।

ত্রিনিদাদে আগামী ৬ জুন থেকে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। পরের দু’টি হবে যথাক্রমে ১৪ ও ২৩ জুন। এরমধ্যে বার্বাডোজে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি হবে দিবা-রাত্রির।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল : জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রাফেট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জামার হ্যামিল্টন (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, কাইরান পাওয়েল, কেমার রোচ এবং ডেভন স্মিথ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেলেন স্মিথ

আপডেট সময় : ১০:২৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮