ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

তুরস্কের জয়ে গুলেরের অবিশ্বাস্য গোল

  • আপডেট সময় : ০৪:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

তুরস্কের মেসি বলা হয় আর্দা গুলেরকে। ছোট-খাটো গড়ন, মায়াবি চেহারার সঙ্গে মিল আছে আরও একটি। তিনি বাঁ-পায়ের তরুণ জাদুকর। বার্সেলোনার সঙ্গে লড়াই করে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভিড়িয়েছে। কারণটা যখনই সুযোগ পেয়েছেন বুঝিয়ে দিয়েছেন এই তরুণ।

এবার জাতীয় দলের জার্সিতে অবিশ্বাস্য এক গোল করেছেন ১৯ বছর বয়সী গুলের। তার গোলে জর্জিয়ার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয়ে ইউরো শুরু করেছে আসরের ডার্ক হর্স খ্যাত তুর্কিরা।

ম্যাচের ২৫ মিনিটে তুরস্ক প্রথম লিড নেয়। মার্ট মুলদুর গোল করেন। ৩২ মিনিটে সমতায় ফেরে জর্জিয়া। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আর্দা গুলের গোল করেন। বক্সের বাহির থেকে সময় নিয়ে বাতাসে ভাসিয়ে শট নেন তিনি। গোলরক্ষক ভেবেছিলেন বল গোলবারের ওপর দিয়েই যাবে। কিন্তু জর্জিয়ার গোলরক্ষককে বোকা এবং দর্শক বানিয়ে তার শট ঢুকে যায় জালে। তুরস্ক ২-১ গোলের লিড নেয়।

ম্যাচের যোগ করা সময়ে আরও এক গোল করে বড় জয় নিশ্চিত করে তুরস্ক। গোলটি করেন মোহাম্মদ কেরাম আকতরকগলু। বড় জয় পাওয়ায় পর্তুগালের গ্রুপে গোল ব্যবধানে শীর্ষে আছে তুরস্ক।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কের জয়ে গুলেরের অবিশ্বাস্য গোল

আপডেট সময় : ০৪:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪