ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

তুরস্কের ৮টি স্কুল বন্ধ করে দিবে সৌদি আরব

  • আপডেট সময় : ০৫:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / 324
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরব চলতি শিক্ষাবর্ষ শেষে তুরস্কের আটটি স্কুল বন্ধ করে দিতে যাচ্ছে। রিয়াদের সাথে সম্পর্কোন্নয়নে তাদের চেষ্টার পর দেশটির এমন সিদ্ধান্তে আঙ্কারা বিক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা একথা জানায়।

আনাদোলু জানায়, সৌদি কর্তৃপক্ষ তুরস্কের শিক্ষামন্ত্রীকে অবহিত করেছে যে চলতি শিক্ষাবর্ষ শেষে আঙ্কারার আটটি স্কুল বন্ধ করে দেয়া হবে। বার্তা সংস্থাটি আরো জানায়, এ আট স্কুলে মোট ২ হাজার ২৫৬ শিশু শিক্ষার্থী রয়েছে।

এএফপি জানতে চাইলে এ ব্যাপারে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। গত মাসে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে তুরস্কের ২৬ টি স্কুল রয়েছে। দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এসব স্কুলের মধ্যে আটটি বন্ধ করে দেয়া হচ্ছে। মূলত এ দু’টি মুসলিম দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষকরে ২০১৮ সালে ইস্তাম্বুলে দেশটির কনস্যুলেট ভবনে সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি ঘটতে দেখা যাচ্ছে।

তবে সাম্প্রতিক মাসগুলোতে তুরস্ক সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ মধ্যপ্রাচ্যেজুড়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে তাদের সম্পর্কোন্নয়নের প্রচেষ্টা চালাতে দেখা যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কের ৮টি স্কুল বন্ধ করে দিবে সৌদি আরব

আপডেট সময় : ০৫:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১