ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল

তুরস্কে পারফিউম গুদামে আগুন, নিহত ৬

  • আপডেট সময় : ০১:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 93
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সুগন্ধি গুদামে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই কিশোরীসহ ছয় জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

আঙ্কারা থেকে এএফপি এ খবর জানায়।

কমকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আগুন লাগার পর গুদামের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

কোকায়েলি প্রদেশের গভর্নর ইলহামি আক্তাস সরকারি সম্প্রচার মাধ্যম টিআরটি হ্যাবারকে বলেন, ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে দিলোভাসিতে সকাল ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, দমকলকর্মী ও জরুরি পরিষেবার অন্যান্য সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

গভর্নর আরো বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের ছয় জন নাগরিক প্রাণ হারিয়েছেন।’

তিনি বলেন, আহতদের মধ্যে একজন মারাত্মকভাবে দগ্ধ হয়ে হাসপাতালে আছেন।’

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

কোকেলির মেয়র তাহির বুইয়ুকাকিন বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৬ ও ১৭ বছর বয়সি দুই কিশোরীও রয়েছে।

তিনি আরো বলেন, ‘তারা সেখানে কী করছিল তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না।’

বিচারমন্ত্রী ইলমাজ তুঞ্চ বলেছেন, গুদামের মালিক ও তার দুই জ্যেষ্ঠ কর্মীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে সামাজিক নিরাপত্তা ও শ্রম মন্ত্রণালয়ে কর্মরত সাত কর্মচারীকেও তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী ‘এনটিভি’কে বলেন, ‘আমি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। বারান্দা থেকে দেখি, আমার এক সহকর্মীর শরীরে আগুন লেগেছে।’

তিনি আরো বলেন, ‘আমি একটি পানির পাইপ এসে আগুন নেভাই। এরপর দেখি পুরো কারখানা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে পারফিউম গুদামে আগুন, নিহত ৬

আপডেট সময় : ০১:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫