ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

  • আপডেট সময় : ০৮:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 77
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের দক্ষিণাঞ্চলে আজ শনিবার ভোরে মহাসড়কে একটি বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে সাতজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে। স্থানীয় গভর্নরের দফতর এ তথ্য জানায়।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি আজ ভোরে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে ঘটেছে। বাসটি লরিটিকে ধাক্কা দেওয়ার পর টায়ার ফেটে যায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান পাশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। যেখানে এটি লরির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি গাজিয়ানটেপ শহরের প্রায় ৯০ কিলোমিটার(৫৫ মাইল) পশ্চিমে ঘটেছে।

গভর্নরের দফতরের উদ্ধৃতি দিয়ে আনাদোলু জানায়, নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

লরি চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাকে আটক করা হয়েছে এবং পুলিশ সড়কটিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

আপডেট সময় : ০৮:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫