ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

তেল নিষেধাজ্ঞা শিথিলে রুশ সেনাবাহিনীর জন্য বিলিয়ন ডলার আসছে : জেলেনস্কি

  • আপডেট সময় : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 60

UKRAINE-CRISIS/ZELENSKIY

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান জ্বালানি তেলের মূল্য হ্রাস করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র একটি ছাড়ের মেয়াদ বাড়ানোর পর, রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘রাশিয়ার তেলের জন্য দেওয়া প্রতিটি ডলারই যুদ্ধের অর্থ। এটি ইউক্রেনে ধ্বংসাত্মক হামলায় ব্যবহার করা হচ্ছে।’ কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুক্রবার এক মাসের জন্য নিষেধাজ্ঞা ছাড় দেয়। এর ফলে সমুদ্রে থাকা রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাড়তে থাকা জ্বালানি মূল্যের চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই ছাড় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

যদিও এর দুই দিন আগে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছিলেন, ওয়াশিংটন এটি নবায়ন করবে না।

জেলেনস্কি বলেন, বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, রুশ তেল বহনকারী ১১০টির বেশি ট্যাংকার সমুদ্রে রয়েছে। এগুলোতে ১ কোটি ২০ লাখ টনের বেশি অপরিশোধিত তেল রয়েছে, যা ‘নিষেধাজ্ঞা শিথিলের কারণে আবারও কোনো বাধা ছাড়াই বিক্রি করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘এটি ১০ বিলিয়ন ডলার, যা সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে নতুন হামলায় রূপান্তরিত হচ্ছে।’

ইউক্রেনের এই নেতা বলেন, গত এক সপ্তাহে রাশিয়া তাদের শহর ও বসতিতে দুই হাজার ৩৬০টির বেশি আক্রমণকারী ড্রোন, এক হাজার ৩২০টির বেশি নির্দেশিত বিমান বোমা ও প্রায় ৬০টি বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

স্থানীয় প্রশাসন প্রধান বলেন, রোববার উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে এক রাতের হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত ও অপর চার জন আহত হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘রুশ ট্যাংকারগুলোকে থামানো জরুরি। তাদের বন্দরে তেল পৌঁছাতে দেওয়া যাবে না। হামলাকারীর তেল রপ্তানি কমাতে হবে। ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞাও সেই লক্ষ্যেই কাজ করছে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেল নিষেধাজ্ঞা শিথিলে রুশ সেনাবাহিনীর জন্য বিলিয়ন ডলার আসছে : জেলেনস্কি

আপডেট সময় : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬