সংবাদ শিরোনাম ::
তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ : ইরানি গণমাধ্যম
- আপডেট সময় : ০১:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 32
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
ইরানের রাজধানী তেহরান ও নিকটবর্তী শহর কারাজের কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের গণমাধ্যম মঙ্গলবার ভোরে এ তথ্য জানিয়েছে ।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় সংবাদমাধ্যম ফার্স ও মেহর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বিস্তারিত কিছু না জানিয়ে বলেছে, ‘কিছুক্ষণ আগে তেহরান ও কারাজের কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’
বিডিসংবাদ/এএইচএস




















