ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

তৌহিদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে শেখ জামালের জয়

  • আপডেট সময় : ১২:১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৮ উইকেটের বড় ব্যবধানে ঢাকা লিওপার্ডকে হারিয়েছে তারা। জয়ের নায়ক তৌহিদ হৃদয়, জাতীয় দলের পর ঢাকা প্রিমিয়ার লিগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছন্দ টেনে এনেছেন এই ব্যাটার। ৭ চার ও ২ ছক্কায় ৩০ বলে ৫৪ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তিনি।

বুধবার উদ্বোধনী দিনে মিরপুরে শুধু হৃদয় নয়, ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সৈকত আলী ও ফজলে মাহমুদ রাব্বিও। সৈকত আলী ৫৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে আউট হলেও ফজলে মাহমুদ অপরাজিত ছিলেন ৪১ রানে। ফলে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১.৩ ওভারেই ৮ উইকেটের জয় পায় নুরুল হাসান সোহানের শেখ জামাল।

অবশ্য বল হাতে জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও পারভেজ রাসুল। দু’জনে ধসিয়ে দেন লিওপার্ডের ইনিংস। শুরুটা করেছিলেন মৃত্যুঞ্জয়, শেষটা টানেন রাসুল। দু’জনেই শিকার করেন ৩টি করে উইকেট। তাছাড়া ২ উইকেট নিয়েছিলেন শফিকুল ইসলাম।

শেখ জামালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৩৯.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় ঢাকা লিওপার্ড। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার পিনাক ঘোষ। তবে শেষ দিকে মইন খানের ৪০ ও চতুরাঙ্গা ডি সিলভার ১৬ বলে ২৫ রানের ঝড়ে দেড় শ’ পার করে তারা। মেহরাব হোসেন জোশী করেন ২০ রান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তৌহিদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে শেখ জামালের জয়

আপডেট সময় : ১২:১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩