ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়ছে টাইগাররা

  • আপডেট সময় : ১২:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। রাত ১২টা বাজার ৫ মিনিট আগে নিউজিল্যান্ডের উদ্দেশে বিমানে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের কাছে এটাই শেষ সুযোগ নিজেদের গড়িয়ে নেয়ার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। অধিনায়ক পরিবর্তন, তামিম-মুশফিকের অবসর সবমিলিয়ে এক কঠিন সময় পার করছে তারা।

নিউজিল্যান্ডে ল্যান্ড করার পর ৪ তারিখ থেকে অনুশীলন শুরু করবে সাকিব-মুস্তাফিজরা। ক্যারিবীয় লিগ খেলায় দলপতি সাকিব দলের সাথে যোগ দেবেন ২ অক্টোবর।

এদিকে মূল স্কোয়াডের সব খেলোয়াড়ি দলের বহরে থাকছেন। তবে স্ট্যান্ডবাই ক্রিকেটার শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন যাচ্ছেন না দলের সাথে নিউজিল্যান্ডে।

ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়ছে টাইগাররা

আপডেট সময় : ১২:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২