ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ত্রিরত্নের খেলা হলো না একসাথে, আল হিলালের কাছে মায়ামির হার

  • আপডেট সময় : ০৩:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্সেলোনার ত্রিরত্ন মেসি-নেইমার-সুয়ারেজ এখনো বন্ধুত্বের বন্ধনে বাঁধা। তবে নেইমার বার্সা ছাড়ার পর তাদের একসাথে খেলা হয়নি। এখন নেইমার সৌদি আরবের আল হিলাল আর মেসি-সুয়ারেজ খেলছেন ইন্টার মায়ামিতে। সোমবার রিয়াদ সিজন কাপে খেলা হওয়ার কথা ছিল দুই দলের, সেইসাথে এই তিন বন্ধুর। কিন্তু তা হয়ে উঠেনি। চোটের কারণে ছিলেন না নেইমার। তবে জিতেছে তার দল। মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল।

চলতি বছর এ নিয়ে তিন ম্যাচ খেলেও জয়শূন্য মায়ামি। এল সালভাদরের সাথে ড্রয়ের পর এফসি ডালাসের কাছে হেরেছিল তারা।

ম্যাচের ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় আল হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে জালে বল জড়ান আলেক্সান্দার মিত্রোভিচ। প্রথম গোলের পর দ্বিতীয় গোলের দেখা পেতেও খুব বেশি সময় লাগেনি ক্লাবটির।

ম্যাচের ১৩তম মিনিটে মায়ামির ডিফেন্ডার অ্যালেনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন আল হামদান। শুরুতে দুই গোল হজম করে বড়সড় ধাক্কা খায় মায়ামি।

এরপর ম্যাচের ৩৪তম মিনিটে মায়ামির হয়ে প্রথম গোল করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। মায়ামির হয়ে এটি সুয়ারেজের প্রথম গোল। তবে ব্যবধান কমিয়েও খুব বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি মায়ামি। বিরতিতে যাওয়ার আগেই ফের ব্যবধান বাড়ায় আল হিলাল। ম্যাচের ৪৪তম মিনিটে মাইকেল দেলগাদোর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল হিলাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ঘুরে দাঁড়ায় মায়ামি। ম্যাচের ৫৪তম মিনিটে আল হিলালের বক্সে ফাউলের সুবাদে পেনাল্টি পায় দলটি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এটি চলতি বছর মেসির প্রথম গোল। এর এক মিনিট পরই রুইজের গোলে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করেও কোনো দলই আর গোলের দেখা পাচ্ছিল না। একটা সময় মনে হয়েছিল, হয়তো ম্যাচটা ৩-৩ সমতায় শেষ হতে যাচ্ছে। কিন্তু, কে জানত নাটকীয়তার তখনও বাকি।

ম্যাচের ৮৮তম মিনিটে ইয়াসির আল শাহরানির ক্রস থেকে হেডে গোল করে বসেন ব্রাজিলিয়ান তারকা ম্যালকম। এই গোলেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয় আল হিলালের।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ত্রিরত্নের খেলা হলো না একসাথে, আল হিলালের কাছে মায়ামির হার

আপডেট সময় : ০৩:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪