ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল

  • আপডেট সময় : ১০:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত ৯টায়।

২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে দক্ষিণ কোরিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। এরপর সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার কাছে ৩-২ গোলে পরাজিত হয় দক্ষিণ কোরিয়া। পাওলো বেন্টোর দল প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ২-২ সমতায় এসেছিল। কিন্তু ম্যাচের ৬৮তম মিনিটে মোহাম্মদ কুদুসের দ্বিতীয় গোলে ঘানার তিনটি পয়েন্ট নিশ্চিত হয়।

এক পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়া পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে, তবে তাদের সামনে এখনো নকআউট রাউন্ডে কোয়ালিফাই করার সুযোগ আছে। যদি দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারাতে পারে, অপরদিকে উরুগুয়ে ঘানাকে পরাজিত করতে পারে, তবে গোল ব্যবধানে দক্ষিণ কোরিয়া কোয়ালিফাই করবে। বিপরীতে পর্তুগাল ইতোমধ্যেই নকআউট রাউন্ডে তাদের স্থান নিশ্চিত করেছে, একটি জয়/ড্র হলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে পর্তুগাল।

গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ জিতে পর্তুগাল আছে দারুণ ফর্মে। নক আউট রাউন্ডও নিশ্চিত হয়ে গেছে আগেই। কিন্তু ইতিহাস কথা বলছে দক্ষিণ কোরিয়ার হয়ে। দুই দল মাত্র একবারই মুখোমুখি হয়েছিল, তাও ২০ বছর আগে। ২০০২ বিশ্বকাপের সেই ম্যাচে দক্ষিণ কোরিয়া জিতেছিল ১-০ ব্যবধানে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল

আপডেট সময় : ১০:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২