ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

দলে সাকিব, একাদশে আসছে পরিবর্তন

  • আপডেট সময় : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / 254
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ। হ্যাগলি ওভালে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ডের। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হারায় এই উভয়েই থাকবে প্রথম জয়ের খুঁজে। এই ম্যাচ দিয়ে দলে ফিরছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

এশিয়া কাপের পর এই ম্যাচে ফের টস করতে নামবেন সাকিব। মাঝে হঠাৎ অনুষ্ঠিত হওয়া আরব আমিরাত সিরিজ মিস করেছেন এই অলরাউন্ডার। খেলতে গিয়েছিলেন সিপিএলে। সেখান থেকে চেষ্টা করেও আসতে পারেননি নিউজিল্যান্ডে। ভিসা জটিলতায় আটকে থেকে অবশেষে ৬ তারিখ বিকেলে যুক্ত হন দলের সাথে। তবে ভ্রমণ ক্লান্তি দূর না হওয়ায় প্রথম ছিলেন না তিনি। তার বদলে পাকিস্তানের বিপক্ষে অধিনাকত্ব করেন সহ. অধিনায়ক নুরুল হাসান সোহান।

সোহানের হাত থেকে সাকিব অধিনায়কত্ব বুঝে পাওয়ায় পরিবর্তন আসতে চলেছে একাদশে। বাদ পড়তে যাচ্ছেন স্পিনার নাসুম আহমেদ। গুঞ্জন আছে সাব্বিরকে নিয়েও, তার বদলে দলে আসতে পারেন সৌম্য সরকার।

আহামরি কিছু করেননি সৌম্য। জাতীয় দল থেকে বাদ পড়ার পর বাদ পড়েছেন ঘরোয়া ক্রিকেটের একাদশ থেকেও। এ দলে সুযোগ পেয়েও কিছু করতে পারেননি। কিন্তু তবুও ব্যর্থতা ডাকতে তার শরণাপন্ন হতে পারে বিসিবি। যদিও শান্ত রয়েছে মূল দলে। লিটন দাসও ফিরে আসতে পারেন ওপেনিংয়ে।

‘বিশ্রাম’ নাম দিয়ে বসিয়ে দেয়া হতে পারে মুস্তাফিজকেও। ব্যর্থতার শেষ সীমানায় পৌঁছে গেছেন এই বোলার। দেশের বাইরে তিনি বরাবরই সর্বনাশে। মিথ্যে বলিনি, পরিসংখ্যান বলছে বিদেশের মাটিতে শেষ ১৫ ম্যাচে ৪৫ ওভার বল করে রান দিয়েছেন ৪২৭। ইকোনমি ১০ ছুঁই ছুঁই। নিয়েছেন মাত্র ৯ উইকেট। এক উইকেট পেতে খরচ করেছেন ৪৮ রান। ফলে অটো চয়েজের জায়গা হারিয়েছেন, এবার হারাতে পারেন দলও।

সব মিলিয়ে আজকের খেলায় একাধিক পরিবর্তন আসতে যাচ্ছে। হ-য-ব-র-ল অবস্থা থেকে মুক্ত হওয়ার শেষ চেষ্টা এইটাই হতে পারে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দলে সাকিব, একাদশে আসছে পরিবর্তন

আপডেট সময় : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২