ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দশ ব্যাংক থেকে নিলামে ১০ কোটি ৭ লক্ষ ডলার কিনেছে কেন্দ্রিয় ব্যাংক

  • আপডেট সময় : ০৯:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ব্যাংক (বিবি) আজ মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার ক্রয় করেছে। মার্কিন ডলারের বিপরীতে টাকার কাট-অফ রেট নির্ধারণ করা হয় ১২১ টাকা ৮০ পয়সা, যা কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা গেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ২ হাজার ৮৮ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।

বাসস’র সঙ্গে আলাপকালে কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে সক্রিয় রাখতে বাংলাদেশ ব্যাংক এই ধরনের নিলাম পদ্ধতিতে ডলার ক্রয়ের মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করে থাকে।

তিনি আরো বলেন, যদি ডলারের বিনিময় হার টাকার বিপরীতে বৃদ্ধি পায়, তবে একই ধরনের নিলাম পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রিও করতে পারে।

তিনি আরো বলেন, স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দশ ব্যাংক থেকে নিলামে ১০ কোটি ৭ লক্ষ ডলার কিনেছে কেন্দ্রিয় ব্যাংক

আপডেট সময় : ০৯:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫