ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে দেশের সর্ব নিম্ন তাপমাত্রা, বিপাকে মানুষ

  • আপডেট সময় : ০২:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় টানা কয়েক দিন ধরে কমছে রাতের তাপমাত্রা। বইছে হিমেল বাতাস, দুপুর পর্যন্ত দেখা মিলছেনা সূর্যের । হিমেল বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বেড়ে চলছে।

আজ সোমবার সকাল ১০ টায় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ এবং বাতাসের গতি বেগ ঘন্টায় ৩ কিলোমিটার প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, গত ৫ দিন ধরে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি কমে এসেছে। গত ২১ জানুয়ারি এই জেলায় দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২২ জানুয়ারি থেকে গতকাল রোববার পর্যন্ত দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ থাকছে।

অধিদপ্তরের কর্মকর্তা আরো বলেন, উত্তরের জনপদ দিনাজপুর অঞ্চলে গত কয়েক দিন ধরে মৃদু শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। এ কারণে দিনের বেলা সূর্যের আলোর প্রভাব পড়ছে না। ঘন কুয়াশায় সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা থাকছে। ফলে হিমেল বাতাস ও কনকনে ঠাণ্ডা প্রবাহিত হচ্ছে। এই অবস্থা আরো কয়েক দিন থাকবে বলে তিনি আভাস দিয়েছেন।

সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার সাথে বইছে তীব্র হিমেল বাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। হিমেল হাওয়া ও কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছে।

শীতের কারণে জরুরী কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। তবে শ্রমজীবিরা পরিবারের চাহিদা মেটাতে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন।

অপরদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাট বাজার গুলো। দিনের বেলা সূর্যের দেখা মিলছেনা কনকনে ঠান্ডা জনজীবন অতিষ্ঠ করে তুলছে। কাজে যাচ্ছেন না অনেকে। ভোরে কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়ক গুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন গুলোকে চলাচল করতে দেখা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস আজ সকালে জানান, দিনাজপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীত জনিত রোগীর সংখ্যা বেড়ে চলছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বিশেষ করে ঠাণ্ডা জনিত সদির্, কাশি, জ্বর শিশুদের নিউমোনিয়া এবং বয়স্করা শীত জনিত ব্যথা ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। ডায়াবেটিক ও কিডনি জনিত আক্রান্ত রোগীরা ঝুঁকির মধ্যে রয়েছে। শীত জনিত রোগ মোকাবিলায় হাসপাতাল গুলোতে সেবার মান বৃদ্ধি করা হয়েছে। ঔষধ সেবন ও শীতের প্রকোপ থেকে হেফাজতে রাখতে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, জেলার ১৩ টি উপজেলায় এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার কম্বল, ১২ হাজার সোয়েটার, জ্যাকেট ও ১২ হাজার পিস শিশু পোশাক বিতরণ করা হয়েছে।

এছাড়া জেলা প্রশাসনের আহ্বানে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ব্যবসায়ী ও বিত্তবানেরা প্রতিদিন শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে দেশের সর্ব নিম্ন তাপমাত্রা, বিপাকে মানুষ

আপডেট সময় : ০২:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫