ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে শীতের প্রকোপ বেড়েই চলছে

  • আপডেট সময় : ০১:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দিনাজপুরে শীতের প্রকোপ বেড়েই চলেছে। কমছে দিন ও রাতের তাপমাত্রা। শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার সকাল ১০টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, গতকাল শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার দিনের বেলা সূর্যের আলো দেখা দেয়ায় দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এরপরও বিকেল হতে না হতেই উত্তর পশ্চিমের হিমেল বাতাসের কারণে কনকনে শীত নেমে এসেছে।

তিনি আরো জানান, গতকাল থেকে দিনাজপুরে চলমান মৃদু শৈত্য প্রবাহ বইছে।

দিনাজপুরে শীতের প্রকোপ বাড়ায় শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম জেলার বিত্তবানসহ সংশ্লিষ্ট সবাইকে শীত বস্ত্র বিতরণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে শীতের প্রকোপ বেড়েই চলছে

আপডেট সময় : ০১:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫