ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

দুই ম্যাচ নিষিদ্ধ ফখর

  • আপডেট সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 47
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ফখর জামান।

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের ষষ্ঠ ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয়েছিল ফখরের লাহোর কালান্দার্স। ম্যাচ চলাকালীন ফখরের বিরুদ্ধে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ উঠে।

করোচির ইনিংসের শেষ ওভারের আগে বল নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করেন ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি। এসময় আরেক অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সাথে আলোচনা করেন ফয়সাল। বলটি টেম্পারিং বা বিকৃত করা হয়েছে বলে জানিয়ে বল পরিবর্তন করেন দুই অনফিল্ড আম্পায়ার।

বল পরিবর্তনের পাশাপাশি লাহোরকে ৫ রান জরিমানাও করেন ফয়সাল ও শরফুদ্দৌলা।

পিএসএলের প্লেয়িং কন্ডিশন ৪১.৩ ধারা ভঙ্গ করেন ফখর। এমনকি ফখরের বিরুদ্ধে শৃঙ্খলাবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধের অভিযোগ আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ফখরের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করেন ম্যাচ রেফারি রোশান মহানামা। শুনানিতে উপস্থিত ছিলেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা ও ম্যানেজার ফারুক আনোয়ার। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফখর।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন ফখর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে টেকনিক্যাল কমিটির কাছে আপিল করতে হবে ফখরকে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই ম্যাচ নিষিদ্ধ ফখর

আপডেট সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬