সংবাদ শিরোনাম ::
দুপুর ২টার পর খালেদা জিয়ার জামিন আদেশ
- আপডেট সময় : ১১:২৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
- / 261
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আজ সোমবার আদেশ দেবেন হাইকোর্ট। দুপুর ২টায় এই আদেশের সময় নির্ধারিত রয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেবেন।
এর আগে গতকাল রোববার বিশেষ আদালতের রায়ের নথি হাইকোর্টে না পৌঁছায় আদালত আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন। পরে গতকালই দুপুর ১২টার দিকে নিম্ন আদালত থেকে রায়ের নথি হাইকোর্টে এসে পৌঁছে।




















