ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্নীতি নিয়ে সালাউদ্দিনের বিরুদ্ধে মতামত প্রকাশ নয় : হাইকোর্ট

  • আপডেট সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিফার টাকা নিয়ে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে গণমাধ্যম ও ব্যারিস্টার সুমন কোনো ধরনের মতামত প্রকাশ করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে বাফুফে সভাপতিকেও মতামত দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো: বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে কাজী সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এর আগে ১৩ জুন (মঙ্গলবার) ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হাইকোর্টে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়ে সব মানহানিকর বক্তব্য সরাতে রিটটি দায়ের করা হয়।

গত ৬ জুন ফুটবল ফেডারেশন ও কাজী সালাউদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করায় ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ মোট ১৭ ব্যক্তি ও সংস্থাকে আইনি নোটিশ দেন কাজী সালাউদ্দিন।

আইনজীবী আজমালুল হোসেন কেসির মাধ্যমে এ আইনি নোটিশ দেয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্নীতি নিয়ে সালাউদ্দিনের বিরুদ্ধে মতামত প্রকাশ নয় : হাইকোর্ট

আপডেট সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩