ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প

  • আপডেট সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে।

গত সোমবার রাত ৯টা ২০ মিনিটে এ ভূ-কম্পন হয়।

ঢাকা আবহাওয়া অধিদফতরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী জহিরুল হক জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।

তিনি জানান, ‘ঢাকা থেকে ৪০৩ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ভুটানে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পন হয়েছে।’

এদিকে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। এর তীব্রতায় উত্তরবঙ্গ, ডুয়ার্স, আসাম, নেপাল, ভুটান এবং বিহারের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক অংশে।

ভূমি থেকে ১০ কিমি নিচে এই কম্পনের উপকেন্দ্র। আর কেন্দ্রস্থল গ্যাংটক থেকে ২৫ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্ব এলাকায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প

আপডেট সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১