ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

  • আপডেট সময় : ০১:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প।

আজ সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে বিশেষ করে সিলেট জেলা ও রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে এবং মেঘালয়-আসাম সীমান্তবর্তী অঞ্চল থেকে গুয়াহাটি শহরের প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগে কম্পনটি তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।

রাজধানী ঢাকাতেও হালকা থেকে মাঝারি মাত্রার ঝাঁকুনি টের পাওয়া গেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

আপডেট সময় : ০১:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬