ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

দেশে মাথাপিছু আয় ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা

  • আপডেট সময় : ০৮:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের মাথাপিছু আয় ২ হাজার ৬৪ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে (১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা) দাঁড়িয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা বাংলাদেশ সচিবালয় থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০২০-২১ অর্থ-বছরে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। তাই, এই প্রবৃদ্ধি ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরো বলেন, প্রতি ডলারের বিপরীতে টাকার মান ৮৪.৮১ ধরে ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা হিসেবে করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের জিডিপিও বৃদ্ধি পেয়েছে। জিডিপি বৃদ্ধি পেয়ে ২৭,৯৬,৩৫৮ কোটি টাকা থেকে এখন ৩০,৮৭,৩০০ কোটি টাকায় পৌঁছেছে। এটি অত্যন্ত ভালো অর্জন।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উল্লেখ করে তিনি বলেন, এই শুভ দিনেই অর্জনটি প্রকাশ পেল।

সভায়, স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে মাথাপিছু আয় ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা

আপডেট সময় : ০৮:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১