ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

দেশে সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই : জি এম কাদের

  • আপডেট সময় : ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নাজুক চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। দেশে সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে এক বছর সময় পেয়েও কোনো প্রস্তুতি না থাকা সংশ্লিষ্টদের ব্যর্থতা।

বিবৃতিতে বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে বেশির ভাগ রোগীরই অক্সিজেন সাপোর্ট জরুরি হয়ে পড়ছে। লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে অনেকেরই। কিন্তু বেশিরভাগ জেলাতেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আক্রান্তরা। আবার রাজধানীতে টাকা খরচ করেও আইসিইউ সহায়তা পাচ্ছে না রোগীরা।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত ওই বিবৃতিতে জি এম কাদের আরো বলেন, বর্তমানে দেশে করোনার চিকিৎসার মতোই সাধারণ চিকিৎসাও দুর্লভ হয়ে উঠেছে। অন্য রোগে আক্রান্তরাও চিকিৎসা পাচ্ছে না।

সংসদীয় বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের দুঃখ প্রকাশ করে বলেন, আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু অথবা সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন বাস্তবতা। স্বাস্থ্য বিভাগের এমন ব্যর্থতা মেনে নেয়া যায় না।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প বাস্তবায়নে যতটা আগ্রহী ততটাই অনাগ্রহী মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই : জি এম কাদের

আপডেট সময় : ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১