ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

দেহে ভিটামিন-সির প্রয়োজন মেটাবে কাঁচা আমের শরবত

  • আপডেট সময় : ১২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাজার এখন কাঁচা আমে পরিপূর্ণ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে। যা আমাদের শরীরে খুবই প্রয়োজন। ভিটামিন-সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিভিন্ন রোগের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। শরীরের ভিটামিন-সি এর চাহিদা পূরণে কাঁচা আম খাওয়া উচিত।

শরীরে ভিটামিন-সির ঘাটতি মেটাবে কাঁচা আমের শরবত

কাঁচা আম বিভিন্ন উপায়ে খাওয়া যায়। কেউ বা আচার করে খেয়ে থাকেন। আবার কেউ কাঁচা অবস্থাতেই লবণ দিয়ে খেয়ে থাকেন। তবে সঠিক পুষ্টি উপাদান পেতে এর শরবত খাওয়ার কোনো বিকল্প নেই। বিভিন্নভাবে কাঁচা আমের শরবত তৈরি করা যায়। তার মধ্যে সহজ একটি উপায় হলো কাঁচা আম ও পুদিনা পাতা দিয়ে তৈরি শরবত। পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কাঁচা আম ও পুদিনা পাতা দিয়ে শরবত তৈরির রেসিপি-

আরও পড়ুন:
যেভাবে ঘরে তৈরি করবেন স্ট্রবেরি আইসক্রিম

উপকরণ:

১. কাঁচা আম- ২ থেকে ৩টি

২. পুদিনা পাতা- ১০-১২টি

৩. চিনি- পরিমাণমতো

৪. বিট লবণ- স্বাদমতো

৫. কাঁচা মরিচ- পরিমাণমতো

৬. পানি- এক লিটার

পদ্ধতি:

প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

তারপর পুদিনা পাতা, চিনি, বিট লবণ ও কাঁচা মরিচ দিয়ে দিতে হবে।

মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।

এরপর ব্লেন্ডারে অল্প করে পানি দিয়ে আমের মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করতে হবে।

আরও পড়ুন:
ঘরে তৈরি করুন তরমুজের জুস

খেয়াল রাখতে হবে যাতে আম পুরো মিহি হয়ে যায়।

যদি বেশি ঘন হয়ে যায় তাহলে পানি মিশিয়ে নিতে হবে।

পানি বেশি মেশানো হয়ে গেলে চিনি বা লবণের পরিমাণ সামান্য বাড়িয়ে নিতে হতে পারে।

ঠাণ্ডা খেতে চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে।

খাওয়ার সময় শরবতে বরফ টুকরো মিশিয়ে নিতে পারেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেহে ভিটামিন-সির প্রয়োজন মেটাবে কাঁচা আমের শরবত

আপডেট সময় : ১২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১