ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

  • আপডেট সময় : ১২:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গতকাল থেকে শুরু হবার কথা ছিলো সিরিজের দ্বিতীয় টেস্ট। কিন্তু টানা বৃষ্টির কারণে টস ছাড়াই টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়।
প্রথম টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।
কুঁচকিতে হালকা ইনজুরি থাকায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েন শরিফুল। ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন পেসার তাসকিন। ১৩ টেস্টে ৩০ উইকেট আছে তার।
পাকিস্তানের একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ’র পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে স্পিনার আবরার আহমেদ ও বাঁ-হাতি পেসার মির হামজার।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে অন্তত ড্র করলেই প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের কৃতিত্ব অর্জণ করবে টাইগাররা।
এখন পর্যন্ত ১৪টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে ১২টিতে পাকিস্তান ও ১টিতে জয় আছে বাংলাদেশের। ১টি টেস্ট ড্র হয়।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ : শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, আবরার আহমেদ, মির হামজা, মোহাম্মদ আলি ও খুররাম শাহজাদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ১২:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪