ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫

দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন শাহিন

  • আপডেট সময় : ০৬:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য পাকিস্তানের। গত ম্যাচের মতো এবারও খেলা শুরু হওয়ার আগেই স্কোয়াড ছোট করে আনল স্বাগতিকরা।

১২ সদস্যের সেই স্কোয়াডে রাখা হয়নি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে।
যদিও কী কারণে বাদ দেওয়া হয়েছে সেটা খোলাসা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ম্যাচে কোনো বিশেষজ্ঞ স্পিনার না খেলিয়ে স্বাগতিকরা যে ভুল করেছে সেটা দিনের আলোর মতোই পরিষ্কার।

কদিন আগেই প্রথম টেস্ট চলাকালীন পুত্রসন্তানের বাবা হয়েছেন শাহিন। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর দ্বিতীয় টেস্টের জন্য আবারও দলের ক্যাম্পে যোগ দেন তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে খুব একটা ভালো বোলিং করেননি বাঁহাতি এই পেসার। শিকার করেছেন কেবল দুই উইকেট।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানোয় সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, মোহাম্মদ আলী, সালমান আগা, সাইম আইয়ুব, বাবর আজম, মির হামজা, মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, নাসিম শাহ, খুররম শেহজাদ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন শাহিন

আপডেট সময় : ০৬:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪