ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ধারাভাষ্য দিতে বিপিএলে ক্যারিবীয় কিংবদন্তী কার্টলি অ্যামব্রোস

  • আপডেট সময় : ১২:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিপিএলে অন্য সব বিতর্কের সাথে ধারাভাষ্য নিয়েও বিতর্ক দেখা যায় প্রতি আসরে। অখ্যাত সব বিদেশী ধারাভাষ্যকারদের দেখা যায় বিপিএলে। ভুলভাল ইংলিশ, ফাঞ্চাইজির নাম বলতে না পারা, ক্রিকেটারদের নাম ভুল উচ্চারণ করাসহ নানা অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।

এদিকে এবারের আসরে চারটি ম্যাচ অনুষ্ঠিত হলেও তাতে ধারাভাষ্য করেছিলেন দেশীয় ধারাভাষ্যকাররাই। তবে এই মৌসুমে প্রথম বিদেশী ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশে পা রেখেছেন কিংবদন্তি ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস। তার মতো কিংবদন্তীকে ধারাভাষ্যে থাকা নিঃসন্দেহে বিপিএলে ভিন্ন মাত্রা যোগ করবে।

জানা গেছে, প্রথমবারের মতো ধারাভাষ্যকারের ভূমিকায় বাংলাদেশে এসেছেন অ্যামব্রোস। ক্রিকেটকে বিদায় জানানোর পর তিনি দীর্ঘদিন যাবত আছেন টেলিভিশন ধারাভাষ্যে কাজ করছেন। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচেই তার ধারাভাষ্য শুনতে পারবেন দর্শকেরা।

খেলোয়াড় হিসেবে অ্যামব্রোস ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ৯৮ টেস্টে ৪০৫ উইকেট আর ১৭৬ ওয়ানডে ২২৫ ওয়ানডে উইকেট শিকার করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধারাভাষ্য দিতে বিপিএলে ক্যারিবীয় কিংবদন্তী কার্টলি অ্যামব্রোস

আপডেট সময় : ১২:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩