ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ধারে লিভারপুলে যোগ দিলেন বার্সেলোনার আরাউজো

  • আপডেট সময় : ০৭:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এক মৌসুমের জন্য ধারে বার্সেলোনা থেকে লিভারপুলে পাড়ি জমিয়েছেন উরুগুয়ের সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজো। স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

যদিও চুক্তির বিস্তারিত কিছু প্রকাশ করেনি বার্সা। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ৫৫ মিলিয়ণ ইউরোতে আরাউজো লিভারপুলের সাথে চুক্তি সম্পন্ন করেছেন।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত রোনাল্ড আরাউজোর সাথে ধারের চুক্তিতে একমত হয়েছে এফসি বার্সেলোনা ও লিভারপুল এফসি। রোনাল্ডের জন্য শুভকামনা।’

২০২৫ সালে কাতালান জায়ান্টদের সাথে চুক্তি নবায়ন করেন আরাউজো। নবায়নকৃত চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন আরাউজো। বার্সেলোনার রক্ষনভাগে তরুণ পাও কুবারসি নিজেকে দারুনভাবে প্রমান করায় কোচ হান্সি ফ্লিকের অধীনে ২৭ বছর বয়সী আরাউজো মূল দলে অনিয়মিত হয়ে পড়েন।

গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় আরাউজো মাত্র ৩৫টি ম্যাচ খেলেছেন। মানসিক অবসাদের কারনে তিনি বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। জানুয়ারিতে তিনি আবারও মাঠে ফেরেন। কিন্তু এই সময়ের মধ্যে তাকে ছাড়িয়ে রক্ষনভাগে নিজেদের আসন পোক্ত করে নেন এরিক গার্সিয়া ও জেরার্ড মার্টিন।

বিশ্বকাপে উরুগুয়ে দলে থাকলেও একটি ম্যাচও খেলেননি আরাউজো। ভার্জিল ফন ডাইকের সাথে সেন্টার-ব্যাক পজিশনে লিভারপুলকে সহযোগিতা করার জন্য আরাউজো ইংল্যান্ডে এসেছেন। এই মুহূর্তে জো গোমেজ ও গিওভান্নি লিওনি ইনজুরিতে আছেন এবং ইব্রাহিমা কোনাটে দল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।

আরাউজো বলেন, ‘‘এত ইতিহাসসমৃদ্ধ বিশাল একটি ক্লাবে এসে আমি খুবই রোমাঞ্চিত। আমি আমার সতীর্থদের সঙ্গে দেখা করতে এবং খেলা শুরু করতে মুখিয়ে আছি। আমি খুবই অনুপ্রাণিত এবং মাঠে নামার জন্য সত্যিই উদগ্রীব।

“ক্যারিয়ারের এই পর্যায়ে এটি আমার জন্য আদর্শ সিদ্ধান্ত ছিল। আমার মনে হয়, এই পদক্ষেপ নেওয়াটা আমার জন্য জরুরি ছিল।”

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধারে লিভারপুলে যোগ দিলেন বার্সেলোনার আরাউজো

আপডেট সময় : ০৭:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬