ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

নজরুল পদক পাচ্ছেন চার গুণী

  • আপডেট সময় : ০৭:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

চলতি বছর যাঁরা নজরুল পদক পেতে যাচ্ছেন, তাঁদের নাম ঘোষণা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চার গুণী পাচ্ছেন নজরুল পদক-২০২৪। তাঁরা হলেন নজরুল সংগীতে শিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ।

জাতীয় কবির ১২৫তম জন্মদিন উপলক্ষে রোববার (১৯ মে) পদকের জন্য এ চারজনকে নির্বাচিত করে কমিটি।

আনুষ্ঠানিকভাবে আগামী ২ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান করা হবে। কবির জন্মজয়ন্তীর সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের পুরস্কার তুলে দেবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সৌমিত্র শেখর।

এ ছাড়া ২৪, ২৫ ও ২৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চারদিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নজরুল পদক পাচ্ছেন চার গুণী

আপডেট সময় : ০৭:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪