ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

নড়াইলে নজরুল উৎসব

  • আপডেট সময় : ০৯:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় আজ ‘নজরুল উৎসব-২০২৩’ শীর্ষক এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী ও অগ্নিবীণার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ।
বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন, নড়াইল সিটি কলেজের সহকারি অধ্যাপক মলয় কান্তি নন্দী, সম্মিলিত সাংস্কৃতিক জোট (নড়াইল) সভাপতি মলয় কুমার কুন্ডু, সাংবাদিক নঈম মাশরেকী।
এতে স্বাগত বক্তব্য রাখেন অগ্নিবীণার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক এইচ এম সিরাজ। বক্তৃতা করেন নজরুল স্মৃতি সংসদ চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার।
মূখ্য আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নড়াইল পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল হক।
এ অনুষ্ঠানে বাঁশরী’র শিল্পীরা সঙ্গীত এবং কার্পাসডাঙ্গা নজরুল স্¥ৃতি সংসদের শিল্পীরা নাটক নীলকুঠি পরিবেশন করেন।
বাঁশরী ও অগ্নিবীণার কর্মকর্তা-সদস্যগণ, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও নজরুল প্রেমীরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে নজরুল উৎসব

আপডেট সময় : ০৯:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩