ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

  • আপডেট সময় : ০৬:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / 100
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

রাত পোহালেই শুরু হবে চার-ছক্কার টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এই মুহূর্তে শেষ প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দল। নিজেদের ঝালিয়ে নিতে শেষ সুযোগ হিসেবে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ রাতে মুখোমুখি হবে টিম বাংলাদেশ। এই ম্যাচটি দেখতে মুখিয়ে টাইগার সমর্থকরা।

এদিকে জাতীয় দল যখন বিশ্বমঞ্চে ২২ গজ মাতাতে প্রস্তুতি নিচ্ছে তখন যুবাদের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শ্রীলঙ্কার নাভিদ নেওয়াজকে। শনিবার (১ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই বছরের চুক্তিতে ২০২৬ পর্যন্ত টাইগার যুবাদের দায়িত্বে থাকবেন লঙ্কান এ কোচ, যা শুরু হবে আগামী মাস থেকে। যুবাদের পাশাপাশি বয়সভিত্তিক দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন এই শিরোপাজয়ী কোচ।

তার কোচিংয়ে ২০১৯ যুব এশিয়া কাপে রানার্স আপ হয় বাংলাদেশ। পরের বছর ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতে নেয় টাইগার যুবারা। যার ফলে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় বিসিবি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

আপডেট সময় : ০৬:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪