ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন ক্লাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার

  • আপডেট সময় : ০৩:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বয়স প্রায় ৫৬। এখনো খেলে চলেছেন পেশাদার ফুটবল। জাপানের কাজুয়োশি মিউরা সই করলেন পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব অলিভারেন্সে।

আগামী ২৬ ফেব্রুয়ারি ৫৬ বছর পূর্ণ হবে মিউরার। যে বয়সে সকলে পেশাদার ফুটবল ছেড়ে কোচিং বা ক্রীড়া প্রশাসনে যুক্ত হয়ে যান, ওই বয়সেও চুটিয়ে খেলে চলেছেন জাপানের এই ফুটবলার। তিনিই এখন বিশ্বের প্রবীণতম পেশাদার ফুটবলার। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত জাপানের হয়ে ৮৯ ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা ৫৫। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও খেলা ছাড়েননি তিনি। ২০০৫ সাল থেকে তিনি জাপানের ইয়াকোহামা এফসির ফুটবলার। যদিও গত ১৭ বছরে লোনে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন তিনি। এ বার লোনে সই করলেন পর্তুগালের দ্বিতীয় ডিভিশন ক্লাবে। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

উল্লেখ্য, পর্তুগালের ক্লাব অলিভারেন্সের মালিকানা রয়েছে জাপানের ইয়াকোহামা এফসি কর্তৃপক্ষের হাতেই। পর্তুগিজ লিগের দ্বিতীয় ডিভিশনে এ মরসুমে ভালো পারফরম্যান্স করতে পারছে না অলিভারেন্স। স্ট্রাইকারের সমস্যায় ভুগছে দল। তাই মিউরাকে লোনে অলিভারেন্সে পাঠিয়েছে ইয়াকোহামা এফসি।

গত মরসুমে লোনে মিউরা খেলেছিলেন সুজুকা পয়েন্ট গেটার্সের হয়ে। ১৮টি ম্যাচে দু’টি গোল করেছিলেন। ১৯৮০ সাল থেকে পেশাদার ফুটবল খেলছেন মিউরা। নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সইয়ের পর মিউরা বলেছেন, ‘এই জায়গাটা আমার কাছে একদম নতুন। এখনো কঠোর পরিশ্রম করতে পারি। সকলের সামনে নিজের ফুটবল দক্ষতা প্রমাণ করতে চাই। দেখাতে চাই কেমন ফুটবল খেলি আমি।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন ক্লাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার

আপডেট সময় : ০৩:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩