ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নতুন ছবি নিয়ে আসছেন শাকিব-বুবলী

  • আপডেট সময় : ০৩:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮
  • / 404
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক ঈদের আমেজ কাটতে না কাটতে আরও নতুন দুই ছবি নিয়ে ব্যস্ততা শুরু হবে শাকিব খানের। আগামীকাল মঙ্গলবার তার একসঙ্গে দুটি সিনেমার মহরত হতে যাচ্ছে।

ছবি দুটি হল ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ও শাহিন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং শুরু হয়েছে অনেকে আগেই। দুটি ছবিতেই জুটি হয়েছেন শাকিব খান ও বুবলী। ঢাকার একটি পাঁচতারা হোটেলে ছবির মহরতে উপস্থিত থাকবেন তারা।

মহরতে ছবি দুটির আনুষ্ঠানিক ঘোষাণা দিয়ে। ক্যাপ্টেন খান ছবির বর্তমান অবস্থা সম্পর্কে জানানো হবে এই অনুষ্ঠানে। শাকিব-বুবলীর সিনেমার মহরতে জানা যাবে তাদের নতুন কাজের খবরা খবর কী? ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন,‘দুটি ছবি নিয়ে কথা হবে কাল। ক্যাপ্টেন খান নিয়ে নতুন ঘোষণা আসতে পারে। আমরা ছবিটি কোরবানী ঈদে মুক্তি দিব কী দিবনা এ ব্যপারে সিদ্ধান্ত নিচ্ছি। মহরতে দেব ঘোষণাটি।’ শাকিব বর্তমানে কলকাতায় আছেন।

২৬ জুন ঢাকা ফিরে মহরতে যোগ দিবেন তিনি। তিনি জানালেন,ক্যাপ্টেন খান ও একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবি দুটির গানের শুটিং করতে ১ জুলাই তার থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন ছবি নিয়ে আসছেন শাকিব-বুবলী

আপডেট সময় : ০৩:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮