ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

নন্দীগ্রামেও এগিয়ে গেলেন মমতা

  • আপডেট সময় : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আবারো ক্ষমতায় আসছেন তৃণমূল কংগ্রেস। রোববার সকালে ভোট গণনা শুরুর পর থেকেই এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যায় তৃণমূল কংগ্রেস ২০৮, বিজেপি ৮০ এবং সংযুক্ত মোর্চা জোট ২ আসনে এগিয়ে রয়েছে। কিন্তু তৃণমূলের প্রধান মমতাকে নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। কারণ নন্দীগ্রামে মমতা পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সাথে। তবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মমতা শিবিরে এসেছে সুখবর। নন্দীগ্রামে ১১ রাউন্ডের গণনার শেষে শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে ৩৩২৭ ভোটে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে ১৫ দফা ভোট গণনা পর্যন্ত।

ভারতের পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিবঙ্গের বিধানসভা ভোট নজর কেড়েছে প্রথম থেকেই। নির্বাচন কমিশন আয়োজিত আট দফার ভোটে লড়াই যেমন হয়েছে সমানে সমানে, তেমন রক্তপাতও হয়েছে। প্রথম দফা থেকে শেষ দফা, একাধিক নির্বাচনী কেন্দ্র থেকে সহিংসতার খবর সামনে এসেছে। তৃণমূল, বিজেপি কিংবা সংযুক্ত মোর্চা (বাম-কংরেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) নির্বাচনী যুদ্ধে টক্কর দিয়েছে সব দলই। কিন্তু শেষ হাসি হাসবে কোন দল, এখন তারই প্রতীক্ষাই।

ভারতের একাধিক বুথ ফেরত সমীক্ষার তথ্য জানাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট ২৯৪টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার (১৪৮ আসন) পেতে তৃণমূল-বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন। বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। জোট পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন। জি নিউজের সমীক্ষায় বিজেপি পেতে পারে ১৪৪টি আসন, তৃণমূল ১৩২টি আসন, জোট পেতে পারে ১৫টি আসন। আবার ইন্ডিয়া টুডের সমীক্ষাতেও জোর লড়াইয়ের ইঙ্গিত। বিজেপি ১৩৪ থেকে ১৬০টি, তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৫৬টি আসন, এমনই ইঙ্গিত দেয়া হয়েছে।

২০২১ এর নির্বাচনে বঙ্গ দখলের লড়াইয়ে প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথ, মিঠুন চক্রবর্তী, আমিশা প্যাটেল প্রচারে চমক লাগিয়েছে পদ্ম শিবির। তৃণমূলের পক্ষেও প্রচার লড়াই ছিল সমানে। টলিউডের জনপ্রিয় তারকা থেকে শেষ প্রহরে জয়া বচ্চন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছেন সকলেই। সব আসনের মধ্যে নজরকাড়া আসন এবার নন্দীগ্রাম। লড়াই ছিল- মমতা বনাম শুভেন্দুর। বঙ্গবাসী কি ফের ক্ষমতায় ফেরাবে মমতাকে, না কি গেরুয়া ঝড়ে আস্থা রেখে ‘সোনার বাংলার’ প্রতিশ্রুতিতে এগিয়ে যাবে? উত্তর মিলবে আর কয়েক ঘন্টার মধ্যেই।

সূত্র : ইন্ডিয়া এক্সপ্রেস, সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নন্দীগ্রামেও এগিয়ে গেলেন মমতা

আপডেট সময় : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১