ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী কৃষি মেলা

  • আপডেট সময় : ১০:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার বড়াইগ্রাম উপজেলায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ থেকে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
আজ শনিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু এবং বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন।
মেলা উদ্বোধন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
তিনদিন ব্যাপি এ কৃষি মেলায় ১০টি স্টল প্রদর্শিত হচ্ছে।
এছাড়াও এ মেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার একহাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এবং ঘুর্নিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্থ ২৫০ জন কৃষককে জনপ্রতি একবিঘা জমি আবাদে পাঁচকেজি করে আমন ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী কৃষি মেলা

আপডেট সময় : ১০:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪